
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ইনানী সমুদ্র সৈকত অবস্থিত । পশ্চিমে সমুদ্র আর পূর্ব দিকে পাহাড়ের এক অপূর্ব জায়গাটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন এলাকা । মেরিন ড্রাইভ সড়ক ধরে কক্সবাজার থেকে ইনাণী যেতে হয় । যাবার পথে হাতের বাম পাশে পাহাড় আর ঝর্ণার এবং ডান
পাশে সাগর ও বালুকাময় অপূর্ব দৃশ্য চোখে পড়ে । সাগরপাড়ে বালির উপর বিস্তীর্ণ এলাকা
জুড়ে ছড়িয়ে আছে বিশালাকার পাথর আর পাথর । সাগরের ঢেউ আছড়ে পড়ে সেসব পাথরের উপর ।
বিকেল বেলা সূর্যাস্তের সময় ইনানী সৈকতে
দেখা মেলে লাল কাঁকড়ার মিছিল । বনভোজন আর গোসলের জন্য চমৎকার স্থান এই সমুদ্র
সৈকতটি । এসব দৃশ্য দেখতে ভালোই লাগবে যেকোনো দর্শনার্থীর ।
কিভাবে
যাবেন
- কক্সবাজার থেকে ট্যাক্সি ক্যাব অথবা ছোট ছোট গাড়িতে করে ইনানী সমুদ্র সৈকতে যেতে হয় ।
কোথায়
থাকবেন
- কক্সবাজার কে বলা হয় আবাসিক হোটেলের শহর । তাই কক্সবাজার শহরের যেকোন হোটেলে রাতযাপন করা যায় ।
No comments:
Post a Comment