Monday, February 23, 2015

হিমছড়ি ও হিমছড়ির ঝর্ণা


কক্সবাজার সমুদ্র সৈকতের পর পর্যটকদের মুখে উচ্চারিত হয় হিমছড়ির নাম । হিমছড়িতে রয়েছে পাহাড়, সমুদ্র ও ঝর্ণার অপূর্ব মিলন মেলা । যা সমুদ্র পিপাসুদের বিমোহিত করে হিমছড়িকে ঘিরে প্রতিনিয়ত সমাগম ঘটে দেশী ও বিদেশী পর্যটকদের । এখানে বেশ কয়েকটি ছোট-বড় পাহাড়ি ঝর্ণা রয়েছে । এসব ঝর্ণার পানি প্রবাহ পর্যটকদের আকৃষ্ট করে । সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠে সাগর, পাহাড় ও কক্সবাজারের দৃষ্টিনন্দন নৈসর্গিক সৌন্দর্য খুব সহজেই অবলোকন করা যায় । কক্সবাজার শহর থেকে হিমছড়ির দূরত্ব মাত্র ৫ কিলোমিটার ।

কিভাবে যাবেন
  • কক্সবাজার শহর থেকে হিমছড়ির দূরত্ব মাত্র ৫ কিলোমিটার । যেকোনো যানবাহন নিয়ে অল্প সময়ে হিমছড়ি পৌঁছা যায় ।
কোথায় থাকবেন
  • কক্সবাজার কে বলা হয় আবাসিক হোটেলের শহর । তাই কক্সবাজার শহরের যেকোন হোটেলে রাতযাপন করা যায় ।




No comments:

Post a Comment