কক্সবাজার সমুদ্র সৈকতের
একটি অংশের নাম লাবনী পয়েন্ট । প্রতিদিন শত শত মানুষ এখানে আসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ।
কিভাবে
যাবেন
- ঢাকা থেকে বাসে করে কক্সবাজার যেতে হবে । কক্সবাজার শহরের পাশেই অবস্থিত লাবনী পয়েন্ট।
কোথায়
থাকবেন
- কক্সবাজার কে বলা হয় আবাসিক হোটেলের শহর । তাই কক্সবাজার শহরের যেকোন হোটেলে রাতযাপন করা যায় ।
কি
আছে এখানে
বিস্তীর্ণ বেলাভূমি,
সারি সারি ঝাউবন, সৈকতে আছড়ে পড়া বিশাল ঢেউ । সকালবেলা দিগন্তে জলরাশি রক্তবর্ণের
থালার মত সূর্য। সূর্য অস্তের সময় দিগন্তের চারদিকে আরও বেশি স্বপ্নিল রঙ মেখে সে
বিদায় জানায় । এখানকার পানিতে গোসল, সূর্যাস্তের সময় মনোহারা দৃশ্য ভীষণ ভালো
লাগার মতো ।
এখান থেকে সোজা
পূর্ব দিকে হেঁটে হেঁটে চলে যাওয়া যায় হিমছড়ির দিকে । যতই সামনের দিকে এগুবেন ততোই সুন্দর এ সৈকত । সকালবেলা বের হলে এ
সৌন্দর্য আরও চোখে পড়ার মতো । শুধু সমুদ্র সৈকতেই নয় সকাল বেলা এখানে দেখতে পাবেন নানান বয়সী জেলেদের মাছ ধরার
দৃশ্য। সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্য আপনার চোখের পিপাসা কে ভরিয়ে
দিতে পারে।

No comments:
Post a Comment