Monday, February 23, 2015

কক্সবাজারের রামু



কক্সবাজার জেলার একটি উপজেলার নাম রামু । এই উপজেলাটি বৌদ্ধ মন্দির, হিমছড়ি, রাবার বাগানের জন্য বিখ্যাত ।


কি আছে এই রামুতে
 

রামুতে রয়েছে অসংখ্য প্রাচীন ঐতিহাসিক নিদর্শন যার মধ্যে বৌদ্ধ মন্দির, বিহার ও চৈত্য-জাদি উল্লেখযোগ্য। রামুতে প্রায় ৩৫ টি বৌদ্ধ মন্দির রয়েছে। বৌদ্ধ ঐতিহ্যের মধ্যে রামুর লামার পাড়া ক্যাং, কেন্দ্রিয় সীমা বিহার, শ্রীকুলের মৈত্রী বিহার, অরপন্ন চরন মন্দির , শাসন ধ্বজা মহা জ্যোতি পাল সীমা, শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার, শ্রীকুলের চেরেংঘাটা বড় ক্যাং সংলগ্ন মন্দির সমুহ, দক্ষিণ শ্রীকুলের সাংগ্রীমার ক্যাং সংলগ্ন মন্দির সমুহ, রামকোট বানশ্রম বিহার, পূর্ব রাজাকুল বৌদ্ধ বিহার, চাতোফা চৈত্য জাদি, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞাবন বিহার সংলগ্ন মন্দির উল্লেখযোগ্য । রামুর এই বৌদ্ধ ঐতিহ্য অতীত কাল থেকে গৌরবময় সাক্ষ্য বহন করে আসছে।
                     --------***--------

No comments:

Post a Comment