Monday, February 23, 2015

সোনাদিয়া দ্বীপ


কক্সবাজার থেকে উত্তর-পশ্চিমে মহেশখালী দ্বীপের দক্ষিণে সোনাদিয়া দ্বিপটি অবস্থিত । একটি খাল দ্বারা এটি মহেশখালী দ্বীপ থেকে বিছিন্ন হয়েছে। মহেশখালী থেকে সোনাদিয়া দ্বীপ যাওয়ার পথের সবকিছুই মনে হবে যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো এক অকৃত্রিম ছবি চোখের সামনে ভাসছে দৃশ্য যেন কোনোদিনই ভোলার মত নয়

এখানকার সূর্যাস্ত আরও অসাধারন সন্ধায় সাদা পালক দুলিয়ে সারি সারি বক উরে যায় আপন ঠিকানায় নীল আকাশের কপালে কে যেন দিয়ে দেয়  লাল টিপআস্তে আস্তে যখন সূর্য হারিয়ে যায় তখন সাগরের বুকে তৈরি হয় এক মোহনীয় পরিবেশ । তাই নিঃসন্দেহে এখানে রাত্রি যাপন হতে পারে আপনার সেরা রাত গুলোর মধ্যে একটি


কিভাবে যাবেন
  • মহেশখালী দ্বীপ থেকে যেকোনো নৌযানে করে সোনাদিয়া দ্বীপে যেতে পারবেন
 
কোথায় থাকবেন
  • সোনাদিয়া দ্বীপে পর্যটকদের থাকার জন্য কোন আবাসিক হোটেল নেই খাওয়ারও তেমন কোন নির্দিষ্ট ব্যবস্থা নেইএখানে সাধারনত স্থানীয় লোকজনকে টাকা দিলেই তারা খাওয়ার ব্যবস্থা করে থাকে । আর রাত্রি যাপনের জন্য একমাত্র ভরসা কেবল সেই স্থানীয় বাসিন্দারাই ।

তবে রাতে থাকার কষ্টের কথা চিন্তা করে যারা সূর্যোদয়ের আগেই ফিরে আসবেন তারা সোনাদিয়া দ্বীপের আসল সৌন্দর্য অবলোকন থেকে বঞ্ছিত হবেন


কি আছে এই দ্বীপে?
এই দ্বীপটির আয়তন বর্গকিলোমিটার ম্যানগ্রোভ উপকূলীয় বনের সমন্বয়ে গঠিত এই দ্বিপটি।
সাগরের গাঢ় নীল জল, লাল কাঁকড়া, কেয়া বন, সামুদ্রিক পাখি সব মিলিয়ে এক ধরনের রোমাঞ্চিত পরিবেশ সবসময় বিরাজ করে এই দ্বীপে

এখানকার খালের পানি এতটাই স্বচ্ছ টলমলে দেখে মনে হবে যেন  কোনো কাচের উপর দিয়ে নৌযানটি এগিয়ে যাচ্ছে। যা দেখলে শত বছরের দুঃখ-কষ্ট এক নিমিষেই ভুলে যেতে বাধ্য । সমুদ্র থেকে সৃষ্টি হয়ে ভিতরের দিকে গিয়ে খালটি কয়েকটি শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়েছে । খালের দু-পাশে সবুজ বন । এসব বনে রয়েছে কেওড়া, হারগোজা, উড়িঘাস এবং কালো ও সাদা বাইন গাছ ।


For English Language you can visit : Beautiful Places in Bangladesh

                                          --------***--------

No comments:

Post a Comment